সবুজ দ্বীপের হাতছানি
ভাবনার রসে মজা মনটারে ছুটি দিয়ে
ভাসিয়েছি নীল ভেলা সাগরের ওই জলে ।
দুচোখে স্বপ্নের মায়াজালে ভর পুর
ভাসবো দোহারে মানবো না বাধা আজ ।
সুদূরের সবুজ দ্বীপ ডেকে চলে অবিরাম
সেজেছে আজ সে ঝিনুকের সাজেতে ।
পাহাড় আর জলেতে মিশে আজ একাকার
দিগন্তের ওই নীলে ল্যান্ডস্কেপ ধুয়েছে।
সারি দেওয়া ঝাউবনে বালিয়াড়ি মেতেছে
থেকে থেকে উঁকি দেয় নারিকেল ভাইয়েরা ।
মিঠে রোদ গায়ে মেখে সুখ স্মৃতি জেগে ওঠে
বেড়ানোর সুখ আজ উপছিয়ে পড়েছে।
ভাবনার রসে মজা মনটারে ছুটি দিয়ে
ভাসিয়েছি নীল ভেলা সাগরের ওই জলে ।
দুচোখে স্বপ্নের মায়াজালে ভর পুর
ভাসবো দোহারে মানবো না বাধা আজ ।
সুদূরের সবুজ দ্বীপ ডেকে চলে অবিরাম
সেজেছে আজ সে ঝিনুকের সাজেতে ।
পাহাড় আর জলেতে মিশে আজ একাকার
দিগন্তের ওই নীলে ল্যান্ডস্কেপ ধুয়েছে।
সারি দেওয়া ঝাউবনে বালিয়াড়ি মেতেছে
থেকে থেকে উঁকি দেয় নারিকেল ভাইয়েরা ।
মিঠে রোদ গায়ে মেখে সুখ স্মৃতি জেগে ওঠে
বেড়ানোর সুখ আজ উপছিয়ে পড়েছে।